মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন।

নতুন ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন।

নতুন ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান।

বিটিভি জনসংযোগ বিভাগ থেকে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি যথারীতি একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো হয়েছে। প্রতি মাসে একটি করে পর্ব প্রচার হবে এটি।

‘অভিনন্দন’-এর বিশেষ আকর্ষণ হিসেবে এবারের অনুষ্ঠানের গল্প-আড্ডা পর্বে অংশ নিয়েছেন অভিনেতা আবুল হায়াত। এ পর্বে তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।

সংগীত পর্বে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল।

এছাড়াও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা।

বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য একটি আয়োজন হয়ে উঠবে বলে মনে করছে বিটিভি কর্তৃপক্ষ।

রশীদ সাগরের গবেষণা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন কমল সরকার, সমন্বয় ইদ্রিস নিয়াজ ও প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।