মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাগরপাড়ে নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা ববি।

সাগরপাড়ে নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা ববি।

সাগরপাড়ে নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা ববি।

সিনেমার খবরে অনুপস্থিত ইয়ামিন হক ববি। ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন তিনি। তবে গত বছরের শেষ দিকে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী।

প্রযোজক পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ববির একটি কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।যদিও ববির দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করা হয়েছে।

সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ববি। নিয়মিতই ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। লেখালেখি কম করলেও তার পোস্টগুলো ঘিরে থাকে ভক্তদের আগ্রহ।

এবার সামাজিক মাধ্যমে একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করেছেন ববি। সাগরপাড়ে ধারণ করা ওই ভিডিওতে তাকে দেখা গেছে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভিডিওটির সমালোচনা করেছেন। আবার অনেকেই ববির লুক ও উপস্থাপনার প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেছেন।

ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে একজন জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। সর্বশেষ তাকে পর্দা দেখা গিয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।