বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো, কারাতে চ্যাম্পিয়ন, প্রিয় অভিনেতা আলেকজান্ডার বো-এর আজ ৫৩তম জন্মদিন।
আসল নাম:নজরুল ইসলাম স্বপন
জন্ম:১২ নভেম্বর ১৯৭৩, মুন্সীগঞ্জ, বাংলাদেশ
পেশা: চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, কারাতে প্রশিক্ষক
১৯৯০ সালে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের কাছে কারাতে শেখা শুরু। ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ৬ বার বাংলাদেশ জাতীয় কারাতে চ্যাম্পিয়ন। ১৯৯৮ সালে ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ।
চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৯৬ সালে, শহীদুল ইসলাম খোকন পরিচালিত 'লম্পট' ছবির মাধ্যমে নায়ক হিসেবে।
এরপর একে একে ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য ছবি —
ম্যাডাম ফুলি, গণধোলাই, চারিদিকে শত্রু, ক্ষমতা, নির্দেশ, তুই শুধুই আমার, জাত শত্রু, গ্যাংস্টার, হিংস্র থাবা, জুম্মন কসাই, গিরিঙ্গীবাজ, ভন্ড ওঝা, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, ৭১-এর গেরিলা, একশো কোটি টাকা।_
পর্দায় তিনি যেমন অ্যাকশন হিরো, বাস্তব জীবনেও তেমনই একজন লড়াকু মানুষ। বাংলাদেশ জাতীয় কারাতে দল ও BFDC কারাতে দলের প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন।
প্রিয় আলেকজান্ডার বো ভাই, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও অনেক ভালো ভালো ছবি উপহার দিন।
