মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় "অভ্যুতপূর্ব এক সংহতির চেতনা" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রথমে একটি র্যালি এবং পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া বাজারের পাট মহলে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. নজরুল ইসলাম সরকার। পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি জনাব এস এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক জনাব অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এছাড়া সভায় পাকুন্দিয়া উপজেলা, পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও আলোচনা সভা
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।