শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে ৮ বছরের শিশুর পায়ুপথে হাওয়া মেশিন দিয়ে বাতাস দেওয়ার অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

ঘোড়াঘাটে ৮ বছরের শিশুর পায়ুপথে হাওয়া মেশিন দিয়ে বাতাস দেওয়ার অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন দিয়ে ৮ বছর বয়সী এক শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগ উঠেছে দোকানমালিক মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে। এতে শিশুটির পায়ুপথ ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন শিশুটির বাবা। বর্তমানে শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে অভিযুক্ত আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন শিশুটির পায়ুপথ দিয়ে হাওয়া মেশিনের মাধ্যমে বাতাস প্রবেশ করানো হয়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

শিশুটির বাবা মোঃ শফিকুল ইসলাম জানান, ছেলের মুসলমানি উপলক্ষে গত ২৫ অক্টোবর শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে আসেন তিনি। ২৬ অক্টোবর ছেলের মুসলমানি সম্পন্ন হওয়ার পর ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরে যান। এরই মধ্যে ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান। পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবার দাবি, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের মাধ্যমে শরীরের ভেতরে বাতাস থাকার বিষয়টি জানতে পারেন তারা। পরে শিশুটির কাছে জানতে চাইলে অভিযুক্ত আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করানোর বিষয়টি জানা যায়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে এমন কাজ করার অভিযোগও করেছেন তিনি।

এ ঘটনায় মোঃ শফিকুল ইসলাম ঘোড়াঘাট থানায় মোঃ আফজাল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।

শিশুটির চিকিৎসার ব্যবস্থা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানায়, এই বিষয়ে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।