ছেলে হোক, মেয়ে হোক—দুইটি সন্তানই যথেষ্ট" এই প্রতিপাদ্য এবং "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা আজকের প্রত্যয়ে, সুন্দর বাস্তবায়ন করি আগামী গড়ি" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ এবং যুবসমাজকে সচেতন ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাদিউল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অর্জনে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, তরুণদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
-1783854534.jpg)