বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১০–১৫

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১০–১৫

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১০–১৫

পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক সড়কের বিলবিলাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে গেছে ‘দশমিনা এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিলবিলাস পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ২০–২৫ জন যাত্রী নিয়ে দশমিনা ট্রাভেলসের বাসটি দশমিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে বিলবিলাস এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী বাহাদুর বলেন, “সকাল ৮টার দিকে গরুর জন্য ঘাস কাটতে বের হয়েছিলাম। দুর্ঘটনাস্থলের কাছাকাছি এসে দেখি পূর্ব দিক থেকে একটি বাস আসছে। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।” তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়।

বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, “চালক অত্যন্ত অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে ফেলে দেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে। আল্লাহর রহমতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছি।”

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাউফল-বগা সড়কের এই অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বারবার দুর্ঘটনা ঘটলেও বেপরোয়া গতিতে যানবাহন চালানো ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এলাকাবাসী সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। 

মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি: