বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কটিয়াদীতে আসছেন প্রধানমন্ত্রী জনাবঃ--তারেক রহমান,ভেন্যু পরিদর্শনে এম,পি জালাল উদ্দিন।

কটিয়াদীতে আসছেন প্রধানমন্ত্রী জনাবঃ--তারেক রহমান,ভেন্যু পরিদর্শনে এম,পি জালাল উদ্দিন।

কটিয়াদীতে আসছেন প্রধানমন্ত্রী জনাবঃ--তারেক রহমান,ভেন্যু পরিদর্শনে এম,পি জালাল উদ্দিন।

কিশোরগঞ্জের কটিয়াদীতে আগামী ১৬ই আগস্ট প্রধানমন্ত্রী জনাবঃ--তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরটি সফল করতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো,জালাল উদ্দিন,উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপি ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি গ্রহণ করেছে।

​জানা গেছে,আগামী ১৬ই আগস্ট জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাবঃ-তারেক রহমান।

​প্রধানমন্ত্রীর এই আগমন ও অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে অবস্থিত সরকারি মৎস্য হ্যাচারি (সম্ভাব্য ভেন্যু) পরিদর্শন করেন কিশোরগঞ্জ--২আসনের সংসদ সদস্য এডভোকেট মো,জালাল উদ্দিন। তিনি ভেন্যুর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো,আরিফুর রহমান কাঞ্চন,সহ সভাপতি মো,মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক মো,মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ'সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।