বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে' — এমপি আবুল খায়ের ভূঁইয়া

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে' — এমপি আবুল খায়ের ভূঁইয়া

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে' — এমপি আবুল খায়ের ভূঁইয়া

মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে ক্রীড়ামুখী করার ওপর গুরুত্বারোপ করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, “আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার বাংলাদেশকে মাদকমুক্ত করা। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকে ক্রীড়ার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষার সিলেবাসে ক্রীড়াকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খেলাধুলার সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করেছে, যেখানে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করছে। এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে। এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমাজে ছড়িয়ে পড়া মাদকের ভয়াবহতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহরিয়ার ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সফিকুল আলম আলমাসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। 

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: