বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যবসায়িক লেনদেনে অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ব্যবসায়িক লেনদেনে অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ব্যবসায়িক লেনদেনে অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ব্যবসায়িক লেনদেনের নামে অর্থ গ্রহণ করে ফেরত না দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাড়িকান্দি এলাকার বাসিন্দা ইরফান আহমেদের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার বাদী ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা আমির হামজা শাওন। আদালতের নথি অনুযায়ী, বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জের মামলা নং- ১১৬৬/২০২২-এ উল্লেখ করা হয়, ব্যবসায়িক বিনিয়োগের কথা বলে অভিযুক্ত বাদীর কাছ থেকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করেন।

বাদীর অভিযোগ, পাওনা অর্থের বিপরীতে অভিযুক্ত ২ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ১৭ জুলাই ২০২২ তারিখে ব্যাংকে জমা দেওয়া হলে ২০ জুলাই ২০২২ পর্যাপ্ত অর্থ না থাকায় (Dishonour) ফেরত আসে। এরপর একাধিকবার অর্থ পরিশোধের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর আরও দাবি, একই ধরনের কৌশলে আরও একাধিক ব্যক্তির কাছ থেকেও অর্থ গ্রহণ করে ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি আদালতের শরণাপন্ন হন।

মামলার সর্বশেষ অগ্রগতিতে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: