বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নগরঘাটার গাবতলায় পানিতে পড়ে দুই বছরের শিশু ফরহাদের মর্মান্তিক মৃত্যু

নগরঘাটার গাবতলায় পানিতে পড়ে দুই বছরের শিশু ফরহাদের মর্মান্তিক মৃত্যু

নগরঘাটার গাবতলায় পানিতে পড়ে দুই বছরের শিশু ফরহাদের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় শুক্রবার সকালে পানিতে পড়ে দুই বছর বয়সী শিশু ফরহাদ-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ ওই এলাকার ইসরায়েল-এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশু ফরহাদ বাড়ির পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
 

পরে স্বজনরা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ছোট শিশুদের 

নিরাপত্তার বিষয়ে পরিবারের সবাইকে আরও সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে বাড়ির আশপাশে পুকুর, খাল বা জলাশয় থাকলে বাড়তি নজরদারি করা জরুরি।
শিশু ফরহাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: