বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক রাতে ৩ কৃষকের ৬ গরু চুরি, আতঙ্কে গোসিঙ্গার খামারিরা

এক রাতে ৩ কৃষকের ৬ গরু চুরি, আতঙ্কে গোসিঙ্গার খামারিরা

এক রাতে ৩ কৃষকের ৬ গরু চুরি, আতঙ্কে গোসিঙ্গার খামারিরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে এক রাতেই তিন কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক গরু চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় খামারিরা।
ভুক্তভোগীদের মধ্যে পটকা গ্রামের ফজলুল হকের ছেলে কবির হোসেন জানান, প্রায় ১০ বছর ধরে তিনি গরু পালন করে সংসার চালিয়ে আসছেন। বুধবার রাত দেড়টা পর্যন্ত গোয়ালঘরে গিয়ে গরুগুলো দেখে তিনি ঘুমাতে যান। ভোররাত তিনটার দিকে ঘুম ভেঙে গোয়ালঘরে গিয়ে দেখেন, গেট ও গোয়ালঘরের তালা ভেঙে তার তিনটি অস্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়ে গেছে।
 

তিনি বলেন, চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী ও একটি ষাঁড় রয়েছে। কালো ও সাদা রঙের দুটি গাভীই গাভিন ছিল এবং প্রতিদিন প্রায় ৩০-৩২ লিটার দুধ দিত। তিনি বাড়ি বাড়ি গিয়ে সেই দুধ বিক্রি করতেন। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা। ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চাকার দাগ পাওয়া গেছে। তার ধারণা, ছোট ট্রাকে করে চোরচক্র গরুগুলো নিয়ে গেছে।
 

কবির হোসেন বলেন, “গত রাতে বাড়ির পাশেই সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া চলছিল। ভেবেছিলাম সেনাবাহিনীর সদস্যরা থাকায় চুরি হবে না। পরে জানতে পারি, মহড়া রাত ১২টার দিকে শেষ হয়ে যায়। এরপরই সুযোগ বুঝে চোরেরা গরু নিয়ে গেছে। রাত জেগে পাহারা দিয়েও শেষ পর্যন্ত গরু রক্ষা করতে পারলাম না। এটাই ছিল আমার শেষ সম্বল।”
একই রাতে কৃষক হাদিউল ইসলামের গোয়ালঘর থেকেও দুটি গরু চুরি হয়েছে। অপরদিকে খামারি আজিজুল ইসলাম জানান, তার একটি গাভী চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগেও একই গ্রামের কাজল নামে এক ব্যক্তির বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছিল। ধারাবাহিক চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খামারিরা রাত জেগে পাহারা দিলেও চোরচক্রের দৌরাত্ম্য থামছে না।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র বলেন, “সকালে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন কৃষকের তিনটি গরু চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। অন্য দুইজন এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 


শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: