বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ফলদ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

বিআরডিবি মির্জাগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন নান্নুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা পল্লী উন্নয়ন ভবনের সামনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি