উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে কসবায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কসবার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি -জনাব মুশফিকুর রহমান। এম পি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিউল ইসলাম। । বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম। কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া। সাবেক সভাপতি আলী আশরাফ। কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান। সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।এম এ মামুন শরীফ বাতেন। জেলা যুগ্ন সদস্য সচিব। এন সি পি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারে পল্লী উন্নয়ন অফিসার রাসেল মিয়া।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পাঁচ জন সমবায়ির মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
