গাজীপুরের শ্রীপুর উপজেলায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বুধবার এ প্রণোদনা বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টার পর শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিনামূল্যে সার ও বীজ তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসির সভাপতি মাহফুল হাসান হান্নানসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় উপজেলার তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি চলমান রয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
