ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা ৩০ মিনিটে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কসবা থানাধীন টিআলী মোড়স্থ ঢাকা বেকারির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রাখার অভিযোগে মো. খোকন মিয়া (৪৮)-কে আটক করা হয়। তিনি কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল (সাতপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম সুলতান আহমদ এবং মাতা মোমেনা খাতুন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কসবা থানার চলমান মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
