বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতেআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন

রাঙ্গামাটিতেআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন

রাঙ্গামাটিতেআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, বরং পুরো সমাজ ও দেশের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহপরিচালক রামেশ্বর দাস, রাঙ্গামাটি পার্বত্য 

জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুয়েন খিশা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস এবং রাঙ্গামাটি  স্থায়ী ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ পেয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।বক্তারা মাদকের সহজলভ্যতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মোঃ কামরুল ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি