বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়নগর সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

বিজয়নগর সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

বিজয়নগর সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

ভারতের পক্ষ থেকে পুশইনের (জোরপূর্বক লোকজন সীমান্তে ঠেলে পাঠানো) চেষ্টার খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী, নলগড়িয়া ও কাশিনগর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসী।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এ সময় বিএসএফ এর পক্ষ  থেকে ভারতের সীমান্ত লাইট গুলো বন্ধ করে দেয়া হয়। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা টহল জোরদার করেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম