বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর ২ নং ওয়ার্ডের সুন্দর গ্রামের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক বেলাল হোসেনের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ (২৫ জুন) গোপালপুর থানা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে থানা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের সহকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেলাল হোসেন একজন সাধারণ ও নিরীহ নির্মাণ শ্রমিক ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার এতদিন পার হলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতৃবৃন্দ। 

মোঃ আব্দুল্লাহ 
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি