বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান।

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান।

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ফকির হাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন ভুরুঙ্গামারী বণিক সমিতি।আজ ২৪ জুন (বুধবার) সন্ধ্যা সাড়ে সাত টায় ভূরুঙ্গামারী বণিক সমিতি অফিসে 
​ফকির হাঁটির বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৯ জন ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, 
ভূরুঙ্গামারী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গফুর, সহ-সভাপতি  তাইফুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী,যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম ঢালী, কোষাধক্ষ্য মাহবুবুর রহমান লাকী, ক্যাশিয়ার শাহা আলম, সদস্য মধু মোহন বানিয়া, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রইসুল ইসলাম রিপন। 
 

​ভূরুঙ্গামারী বণিক সমিতি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তারা বাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করেছে। এই অনুদান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুনভাবে তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করবে।
​অনুদান প্রদানের এই অনুষ্ঠানটি বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
​এই উদ্যোগের মাধ্যমে ভূরুঙ্গামারী বণিক সমিতি দেখিয়েছে যে তারা সমাজের প্রতি দায়িত্বশীল এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ব্যবসায়ীদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের ব্যবসা পুনরায় গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। 

মোঃ রফিকুল ইসলাম,
​ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) কুড়িগ্রামঃ