বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরের সড়ক দুর্ঘটনায় তরুণ আম ব্যবসায়ী নিহত

নাটোরের সড়ক দুর্ঘটনায় তরুণ আম ব্যবসায়ী নিহত

নাটোরের সড়ক দুর্ঘটনায় তরুণ  আম ব্যবসায়ী নিহত

নাটোর সদর উপজেলার হরিশপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের হরিশপুর বাইপাস এলাকায় ভাই ভাই হার্ডওয়্যারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম গাজীপুর জেলার জয়দেবপুর থানার বানিয়াচালা এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী মো. মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আম কিনে প্রায় ৩০ জন ব্যবসায়ী ‘সৌখিন’ নামে একটি রিজার্ভ বাসে করে গাজীপুরে ফিরছিলেন। পথে নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় বাসটি থামানো হলে রাকিবুল ইসলাম মিষ্টি কেনার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাকিবুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, হরিশপুর বাইপাস এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি এবং পথচারীদের নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কটিতে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। 


নাটোর জেলা প্রতিনিধি মো সোহান সরকার |