মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত, সৌদি প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক

শ্রীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত, সৌদি প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক

শ্রীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত, সৌদি প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা তালচালা ব্রীজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সৌদি প্রবাসী লিটনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।


বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে নিজমাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের তালচালা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি। তবে গুরুতর আহতদের মধ্যে লিটন নামে এক সৌদি প্রবাসী ও তার ভাগিনা রয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে লিটন তার ভাগিনাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কোরবানির গোশত বোনের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তালচালা ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীর মধ্যে তিনজন গুরুতর আহত হন।


স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসাইন জানান, ফুলবাড়িয়ার দিক থেকে একটি মোটরসাইকেলে লিটন ও তার ভাগিনা আসছিলেন। অপরদিকে গাজীপুরের দিক থেকে দুই তরুণ আরেকটি মোটরসাইকেলে করে তালচালা ব্রীজ এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি মোটরসাইকেলের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


তিনি আরও জানান, আহতদের মধ্যে সৌদি প্রবাসী লিটনের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক।


এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবো। এখন আমি একটু বাইরে রয়েছি।

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: