পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে দিন-রাত মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
বিশেষ করে ব্যস্ততম সড়কগুলোতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সরাসরি দায়িত্ব পালন করতে দেখা গেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) বেলায়েতকে। তাঁর সক্রিয় উপস্থিতি সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদ মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত, অতিরিক্ত পুলিশ কমিশনার চৌহান, ডিসি (ক্রাইম) শফিকুর রহমান এবং এডিসি মো. রবিউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
উজ্জ্বল হাসান জয় গাজীপুর প্রতিনিধি,