মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‎
‎বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার ৫ নং ছয়ানি ইউনিয়নের বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে  ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনের আয়োজনে নিজ বাড়িতে বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী পনেরো শত অসহায় গরীব মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
‎
‎এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
‎
‎আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দলের জন্য নিবেদিত হয়ে থাকবেন বলে জানান।

 

‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।