মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে কথিত সাংবাদিক কর্তৃক মোটর সাইকেল ছিনতাই এর অভিযোগ

ফুলবাড়ীতে কথিত সাংবাদিক কর্তৃক মোটর সাইকেল ছিনতাই এর অভিযোগ

ফুলবাড়ীতে কথিত সাংবাদিক কর্তৃক মোটর সাইকেল ছিনতাই এর অভিযোগ

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুরে কথিত সাংবাদিক আসাদুল হাবিব দুলু কর্তৃক রাজারহাট এলাকা হতে বেড়াতে আসা যুবক আমজাদ হোসেন এর মোটর সাইকেল ও নগদ টাকা পয়সা ছিনতাই এর অভিযুক্ত উঠেছে। 
‎
রাজারহাট উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন এর ফুলবাড়ী প্রেসক্লাবে জমা দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, গত মঙ্গলবার (১৯ মে) রাজারহাট উপজেলার মৃত খলিলুর রহমান এর ছেলে আমজাদ হোসেন (৩৯) তার আরো দুইজন নিকটতম আত্নীয় সহ ভূরুঙ্গামারী থানা এলাকায় দুটি মোটর সাইকেল যোগে বেড়াতে যায়। সেখান থেকে একই তারিখ রাত অনুমান ০৭.০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন কাশিপুর কলেজমোড় এলাকার নাগেশ্বরী ও 

কুলাঘাটগামী পাঁকা রাস্তার উপর দিয়ে রাজারহাট এলাকায় যাওয়ার সময় স্থানীয় কাশিপুর কলেজমোড় নামক স্থানে পৌছালে স্থানীয় কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলু সহ আজম আলী, আব্দুল জলিল ও অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি তাদের মোটরসাইকেল এর গতিরোধ করে আটক করে নানান ধরনের কথাবার্তা ও ভয়ভীতি ও হুমকি প্রদান করে তাদের নিকট হতে নগদ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে। আমজাদ হোসেন তাদের দাবীকৃত চাদার টাকা প্রদান করতে অপারগতা প্রকাশ করলে, কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলু তার সাথে থাকা ধারালো চাকু বের করে 

আমজাদ হোসেনের গলায় ধরে এবং আমজাদ হোসেনের সাথে থাকা তার দুইজন আত্নীয়কে মারপিট করতে থাকে।একপর্যায়ে কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে আমজাদ হোসেন ও তার দুইজন আত্নীয়কে রাস্তারপাশে বাশঝাড়ে নিয়ে বেধরক মারপিট করতে থাকে। পরবর্তীতে বিভিন্ন উপায়ে আমজাদ হোসেনের আত্নীয় দুইজন নগদ ত্রিশ হাজার টাকা কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলুকে প্রদান করায় আসাদুল হাবিব দুলু তাদের দুজনকে একটি মোটর সাইকেল সহ ছেড়ে দেয় এবং আমজাদ হোসেনকে বাশঝাড়ে রশি দিয়ে বেধে রেখে তার ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল নিয়ে চলে যায়। রাত গভীর হলে আমজাদ হোসেন কৌশলে এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় রশি খুলে নিয়ে জীবন বাচার তাগিদে পালিয়ে যায়। পরবর্তীতে আমজাদ হোসেন বুধবার (২০ মে) তার নিজ বাড়ীতে গিয়ে ঘটনার বিষয়ে জানায়। পরিবারের লোকজন বিস্তারিত শুনে কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলুর 

বাড়ীতে এসে বিভিন্ন উপায়ে মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে গত বৃহস্পতি বার (২১  মে) রাত ১১.৫০ সময় ভিকটিম আমজাদ হোসেন কাশিপুর কলেজমোড় নামক স্থানে হাজির হয়ে গন্যমান্য ব্যক্তিবর্গদের জানায়। তখন কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলু ভিকটিম আমজাদ হোসেনকে পূনরায় রাস্তার পাশে মারধর করে সাদা কাগজে সাক্ষ্যর নেয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারন করে আমজাদ হোসেনকে দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য উপস্থান করতে বাধ্য করে। 
‎বিষয়টি ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক আপেল মন্ডল জানতে পেয়ে সেই কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলুর সাথে যোগাযোগ করে তার হেফাজত হতে কাশিপুর কলেজমোড় নামক স্থান হতে ভিকটিম আমজাদ হোসেনকে সহ তার ব্যবহৃত বাজাজ পালসার মোটর সাইকেলটি উদ্ধার করে।  
 

‎এ বিষয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বললে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায় যে, কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলু ৫ আগষ্ট (গণ অভুত্থান পরবর্তী সময়) কয়েক মাস পর হঠাৎ করে নিজেকে সাংবাদিক দাবী করে বিভিন্ন সময়ে এলাকা সহ বাহির এলাকা হতে আসা লোকজনকে আটক করে টাকা পয়সা দাবী করা সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে পারে না। কেউ কোন কিছু বলার চেষ্টা করলে, তার উপর চলে অমানুবিক নির্যাতন সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি। 
‎
‎এ বিষয়ে কথিত সাংবাদিক আসাদুল হাবীব দুলুর সাথে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে এবং তিনি কোন মিডিয়া বা গণমাধ্যমের কর্মী সে বিষয়ে কোন তথ্য না দিয়ে পেশাদার সাংবাদিককে প্রকাশ্য হুমকি প্রদান করে। তবে এ বিষয়ে তার বড় ভাই কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন জানায় যে, আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগটি শুনেছেন। এ বিষয়ে তিনি পারিবারিক ভাবে তাকে শাষন করা সহ ভিকটিম আমজাদ হোসেনকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ প্রদান করেন। 
 

‎ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক এইচ.এম বাবুল জানায় যে, কাশিপুর ইউনিয়নে একজন কথিত ভূয়া সাংবাদিক আসাদুল হাবীব দুলুর বিভিন্ন অপকর্মের কথা শুনেছি তবে সে ফুলবাড়ী উপজেলার বৈধ কোন প্রেসক্লাবের সদস্য নয়। তিনি কোন গণমাধ্যমে সাংবাদিকতা করেন জানি না। 
‎ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানায় যে, এবিষয়ে কোন লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি | 

‎ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ