মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা: দোষীদের ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা: দোষীদের ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা: দোষীদের ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে রাজারহাট প্রেসক্লাবের সামনে উপজেলা ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) এ কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা রামিসা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর পল্লবীতে রামিসার মতো নিষ্পাপ শিশুকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করার ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বক্তব্য দেন রাজারহাট উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন চৌধুরী খোকন, সদস্য সচিব সাজ্জাদুর ইসলাম সাগর, রায়হান রাজু, উপজেলা যুবশক্তির আহবায়ক রিংকু র‍্যাবেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: