মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রামিসা হত্যা: বিচার ও দেশব্যাপী শিশু নিরাপত্তার দাবিতে ভোলায় মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি প্রদান

শিশু রামিসা হত্যা: বিচার ও দেশব্যাপী শিশু নিরাপত্তার দাবিতে ভোলায় মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি প্রদান

শিশু রামিসা হত্যা: বিচার ও দেশব্যাপী শিশু নিরাপত্তার দাবিতে ভোলায় মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি প্রদান

দেশব্যাপী শিশু ধর্ষণ, খুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয়ের প্রতিবাদ এবং শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ভোলায় এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ র‍্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ মে ২০২৬, রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০টায় ভোলা সদর উপজেলার প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মানবাধিকার কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
 

মানববন্ধনে বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। আমরা অবিলম্বে রামিসার হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন আন্দোলনকারীরা।
 

প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক (ডিসি) বরাবর শিশু রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণকালে ভোলার জেলা প্রশাসক আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ে শাস্তির মুখোমুখি করতে প্রশাসন বদ্ধপরিকর। 

মোঃ আজাদ  
ভোলা জেলা, প্রতিনিধি