মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের মাঝে আধুনিক ও স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ। উপজেলার মোট ৬০০ জন সদস্যকে পর্যায়ক্রমে এসব উপকরণ প্রদান করা হবে। এর প্রথম ধাপে ৪০ জন খামারির হাতে উপকরণ তুলে দেওয়া হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের আরও স্বাবলম্বী ও দক্ষ করে তুলতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল— স্টিল মিল্ক ক্যান (২০ লিটার) ২টি, মিল্ক বাকেট (১০ লিটার) ১টি, মিল্ক মেজারিং পট ৪টি (১, ৫০০ ও ২৫০ মিলি), টিট ডিপিং কাপ ১টি, হ্যান্ড গ্লোভস ১ জোড়া, তাপ ও আর্দ্রতা মাপক হাইগ্রমিটার ১টি এবং গামবুট ১ জোড়া।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী জানান, খামারিদের দুধ সংগ্রহ, সংরক্ষণ ও পরিচর্যা কার্যক্রমকে আরও স্বাস্থ্যসম্মত ও আধুনিক করতে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল সদস্যের মাঝেই উপকরণ পৌঁছে দেওয়া হবে।

উপকরণ পেয়ে খামারি ভানু রাণী অনুভূতি প্রকাশ করে বলেন—“এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক উপকারী। আগে অনেক কাজ হাতে করতে হতো, এখন উপকরণ পাওয়ায় কাজ সহজ হবে। এতে খামার পরিচালনায় যেমন সুবিধা হবে, তেমনি দুধের মানও ভালো রাখা সম্ভব | 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: