মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

রাজারহাটে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

রাজারহাটে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

“জনবান্ধব ও ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ, টিআইও কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, আইসিটি অফিসার, পরিসংখ্যান কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার, রাজারহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, রাজারহাট জামায়াতে ইসলামীর আমীর মোঃ কফিল উদ্দিন, যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, রাজারহাট উপজেলা এনসিপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর, কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

মেলায় আগত সেবাগ্রহীতারা নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি তথ্য ও পরামর্শ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: