মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসে ফুটসাল উন্মাদনা, জিওম্যাটিকা ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা প্রেস ক্লাবের

প্রবাসে ফুটসাল উন্মাদনা, জিওম্যাটিকা ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা প্রেস ক্লাবের

প্রবাসে ফুটসাল উন্মাদনা, জিওম্যাটিকা ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা প্রেস ক্লাবের

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক জমজমাট প্রীতি ফুটসাল ম্যাচে জিওম্যাটিকা ইউনিভার্সিটিকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। রোববার (১৭ মে) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের লালাপোর্ট ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্রেস ক্লাবের সাংবাদিকরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে দলটি। দলের পক্ষে জোড়া গোল করেন সাবেক সভাপতি সাংবাদিক মোস্তফা ইমরান রাজু।

অন্যদিকে, জিওম্যাটিকা ইউনিভার্সিটির অধিনায়ক আলী হায়দার, ড. রনি ও গোলরক্ষক সাব্বির দারুণ চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি তাদের দল।

ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলা শেষে বিজয় উদযাপনে মেতে ওঠেন প্রেস ক্লাবের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রফিক আহমদ খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

এমডি রফিকুল
মালয়েশিয়া