মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে হত্যা-আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে, দুই দিনে দুই মৃত্যু

ঘোড়াঘাটে হত্যা-আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে, দুই দিনে দুই মৃত্যু

ঘোড়াঘাটে হত্যা-আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে, দুই দিনে দুই মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে হত্যা ও আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। পৃথক দুই ঘটনায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার এবং এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রথম ঘটনায়, ঘোড়াঘাট পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া মৃত মোখছেদ শেখের ছেলে এবং পেশায় করাতকলের শ্রমিক ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, রবিবার (১৮ মে) দুপুর আনুমানিক ২টার দিকে ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়নের খোদাদাতপুর গ্রামে আমেনা বেগম (৩১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ওই গ্রামের মোঃ ইব্রাহিমের স্ত্রী। পারিবারিক কলহের জেরে স্বামীর প্রতি অভিমান করে নিজ ঘরের তীরের বাঁশের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।

পারিবারিক সূত্রে জানা যায়, আমেনা বেগমের ছেলের স্ত্রী রনিকা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মানসিক চাপ,পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতার কারণেই আত্মহত্যা সংখ্যা বেড়ে চলেছে। দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: