মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় বিজিবির অভিযান: ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযান: ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযান: ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৬ মে ২০২৬) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে শাকের এর ঘের নামক স্থানে অবস্থান নেয়। এসময় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাথে থাকা 

প্লাস্টিকের বস্তা ফেলে খালের পানিতে সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে ওই স্থান থেকে প্লাস্টিকের বস্তার ভেতর ২৯টি প্যাকেটে মোট ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) পিস নীল রঙের ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।তিনি আরও বলেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" 

মো গিয়াসউদ্দিন , উখিয়া: