শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের সাথে একযোগে মাগুরায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” প্রতিযোগিতা।
শনিবার বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলি আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা এবং জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত।
উদ্বোধনী অনুষ্ঠানে বালিকা বিভাগের কাবাডি প্রতিযোগিতায় মাগুরা পৌরসভা ও শালিখা উপজেলা দল অংশগ্রহণ করে।
 

জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত জানান, দেশের ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে সারাদেশে ৮টি ইভেন্টে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
তিনি আরও জানান, খুলনা বিভাগীয় পর্যায়ে উন্নীত হওয়ার আগে জেলায় ৯ মে পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (উল্লেখিত), যিনি সিলেট থেকে সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন।
জেলা প্রশাসন মাগুরা ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি