শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় আইডিইবি’র ২০২৬–২০২৮ টার্মের জেলা নির্বাচন সম্পন্ন সভাপতি: মনিরুল ইসলাম | সাধারণ সম্পাদক: সালমান হায়দার

মাগুরায় আইডিইবি’র ২০২৬–২০২৮ টার্মের জেলা নির্বাচন সম্পন্ন সভাপতি: মনিরুল ইসলাম | সাধারণ সম্পাদক: সালমান হায়দার

মাগুরায় আইডিইবি’র ২০২৬–২০২৮ টার্মের জেলা নির্বাচন সম্পন্ন সভাপতি: মনিরুল ইসলাম | সাধারণ সম্পাদক: সালমান হায়দার

মাগুরা জেলায় Institution of Diploma Engineers, Bangladesh (আইডিইবি)-এর ২০২৬–২০২৮ টার্মের জেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
জানা গেছে, মোট ৬টি পদের মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭৭ জন।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ সালমান হায়দার (কেন্দ্রীয় সদস্য নং ৪৭৬৩১) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জুবায়েদ হাসান পান ৩২ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা আবুল হাসান।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: মোঃ মনিরুল ইসলাম (উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, মাগুরা)
সাধারণ সম্পাদক: মোঃ সালমান হায়দার (উপসহকারী প্রকৌশলী, এলজিইডি, মাগুরা সদর)
যুগ্ম সম্পাদক: মোঃ তৌহিদ হোসেন
অর্থ সম্পাদক: মোঃ মওদুদ হোসেন
সাংগঠনিক সম্পাদক: আল আজিম
প্রচার সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: