শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার আলমখালী পূর্ব শত্রুতা ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের হামলায় আহত দুই।

মাগুরার আলমখালী পূর্ব শত্রুতা ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের হামলায় আহত দুই।

মাগুরার আলমখালী পূর্ব শত্রুতা ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের হামলায় আহত দুই।

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজার এলাকায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে ২০২৬) বিকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমখালী বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম ও মতিয়ার রহমানের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।ঘটনার সময় মতিয়ার গ্রুপের সদস্য মো. মিরাজ (৩৬) মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে যাওয়ার পথে সার্কিট হাউজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা শহিদুল গ্রুপের ৭-৮ জন সদস্য তাকে আটকিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।এরপর ওই ঘটনার জেরে মিরাজের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় শহিদুলের ছেলে মেহেদী হাসান তানভীর (২২) মারধরের শিকার হয়ে আহত হন এবং বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 

জিহাদ আল হাসান,স্ট্যাফ রিপোর্টার: