শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা

মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা

মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা

মাগুরায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের কাউন্সিল পাড়ায় অবস্থিত আল-আমিন ইনস্টিটিউট স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম। বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের মাগুরা জেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক মোঃ ওয়ালিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, সাবেক শ্রমিক নেতা মোঃ মোজাফফর হোসেন মুন্না, আব্দুল হামিদসহ অন্যান্যরা।
 

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী পহেলা মে উপলক্ষে জেলার চারটি থানায় র‍্যালি, লিফলেট বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি