শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্রীপুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্রীপুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্রীপুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি, 
মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মোল্লা ওই গ্রামের মো. ওয়াদুদ মোল্লার ছোট ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রাসেল। একপর্যায়ে মোটরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি সেটি পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা তাকে ফরিদপুরে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ নেই এবং তারা এ ঘটনায় কোনো মামলাও করতে চান না। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।