রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হেনরির বোলিং তোপে বড় হার ইংল্যান্ডের

হেনরির বোলিং তোপে বড় হার ইংল্যান্ডের

হেনরির বোলিং তোপে বড় হার ইংল্যান্ডের

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বোলিং তোপে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। হেনরির ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যে ২৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা।

 নেমে ম্যাচের শেষ দিনে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শেষ দিনে মাত্র ৪৮ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের বাকি ৫ উইকেট একাই তুলে নেন ম্যাট হেনরি।  

 

প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। এর মাধ্যমে ম্যাচে ১০৯ রানে ১১ উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের কোনো বোলারের পক্ষে সর্বকালের সেরা ম্যাচ ফিগারের রেকর্ড গড়েন তিনি।  

পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল ১৮২-৫। কিন্তু হেনরির নিখুঁত লাইন-লেন্থের সামনে তারা স্রেফ উড়ে যায় জো রুট। দিনের নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রুটকে (৭৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেনরি। 

রুটের বিদায়ের দুই বল পরেই আর্চারকে শূন্য রানে বোল্ড করেন। 

নিজের পরের ওভারে ম্যাথু ফিশার ও জশ টাঙ্গিকে টানা দুই বলে ফিরিয়ে কিউইদের জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান হেনরি। 

শেষ পর্যন্ত জর্ডান কক্সকে একটি চমৎকার ইন-সুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন কিইউ পেসার। এই দুর্দান্ত জয়ের ফলে লর্ডসে প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টটি এখন রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।