রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্তানের অবহেলা আর না বলা গল্প নিয়ে ‘বাবার ডায়েরি’

সন্তানের অবহেলা আর না বলা গল্প নিয়ে ‘বাবার ডায়েরি’

সন্তানের অবহেলা আর না বলা গল্প নিয়ে ‘বাবার ডায়েরি’

বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক ও সামাজিক সচেতনতামূলক গল্পের এই নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম। নাটকে তার চরিত্রের নাম আনিস, যিনি নিজের সব সুখ-দুঃখ ও না-বলা অনুভূতি ডায়েরিতে লিখে রাখেন। তবে জীবনের শেষ প্রান্তে এসে সন্তান ও পুত্রবধূর অবহেলা এবং মানসিক যন্ত্রণার শিকার হতে হয় তাকে। 

নাটকের গল্পে দেখা যাবে, নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আরমান দিন দিন বাবা আনিসের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। একপর্যায়ে চরম অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন বাবা। এরপরই আরমানের জীবনে ঘটে যায় কিছু অপ্রত্যাশিত ঘটনা। বাবার মৃত্যুর পর ডায়েরির পাতা উল্টে আরমান আবিষ্কার করে সন্তানের প্রতি বাবার অসীম ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার কথা।

 কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও সে হারিয়ে ফেলে।নির্মাতা সম্রাট চৌধুরী জানান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসার বার্তা দিতেই নাটকটি নির্মাণ করা হয়েছে। আজিজুল হাকিম ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি ও মিষ্টি ঘোষ

প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ‘সিনেপ্লাস স্টুডিও’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটিই তাদের প্রথম নিবেদন। মুক্তির মাত্র ১৩ ঘণ্টার মধ্যেই নাটকটি বেশ সাড়া ফেলেছে এবং ইতোমধ্যে আড়াই হাজারের কাছাকাছি দর্শক এটি উপভোগ করেছেন। বাবা দিবসের আগের দিন গত শনিবার সন্ধ্যায় নাটকটি অবমুক্ত করা হয়।