রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা কাব হলিডে অনুষ্ঠিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা কাব হলিডে অনুষ্ঠিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা কাব হলিডে অনুষ্ঠিত

পিরোজপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘জেলা কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার ব্যবস্থাপনায় আজ জেলা স্কাউটস ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী (সকাল ৮:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত) আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

​অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম এবং সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান। এবারের জেলা কাব হলিডে-তে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম রুমি, এএলটি, জেলা কাব লিডার, বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলা।

​আয়োজকরা জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ৩০টি কাব স্কাউটস ইউনিটের মোট ৩০ জন ইউনিট লিডার এবং ১৮০ জন কাব স্কাউট সদস্য অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কাব হলিডেতে অংশগ্রহণ করে।

​উদ্বোধনকালে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "কাব স্কাউটিং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ,শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অত্যন্ত সহায়ক।"

​দিনব্যাপী এই আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ও শিক্ষণীয় ইভেন্ট, গ্রুপ ওয়ার্ক এবং মেধা বিকাশের নানামুখী প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে। 

​পিরোজপুর প্রতিনিধি: