সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের রেমিট্যান্স যোদ্ধা মোঃ রায়হান মিয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (রবিবার) দুপুর বেলায় সৌদি আরবের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
দেশটিতে অবস্থানরত প্রবাসী সহকর্মী ও তার পরিবার রায়হান মিয়ার দ্রুত সুস্থতার জন্য পাকুন্দিয়াবাসীসহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাকে দ্রুত সুস্থতা দান করে পরিবার ও আমাদের মাজে ফিরিয়ে দেন। আমিন।
মো : রেজুয়ানুল হক। পাকুন্দিয়া প্রতিনিধি
