রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, তলব করা হয়েছে আল্লু অর্জুনকে

ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, তলব করা হয়েছে আল্লু অর্জুনকে

ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, তলব করা হয়েছে আল্লু অর্জুনকে

পুষ্পা ২: দ্য রুল’র প্রিমিয়ার শো ঘিরে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় ফের আইনি চাপে পড়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বরে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার মামলায় এবার তাকে আদালতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদের নামপল্লি আদালত আগামী সোমবার আল্লু অর্জুনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এ ঘটনায় পুলিশ চার্জশিট জমা দেওয়ার পরই আদালত এ পদক্ষেপ নেয়।

চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ম্যানেজার, কয়েকজন স্টাফ ও আটজন বাউন্সারের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সন্ধ্যা থিয়েটারের মালিক ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, আল্লু অর্জুন প্রিমিয়ারে উপস্থিত থাকবেন-এ তথ্য আগে থেকেই জানা ছিল। এরপরও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি থিয়েটার কর্তৃপক্ষ। ফলে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘটে দুর্ঘটনা।

জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় মোট ২০ জনকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এ মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে সেদিন রাতটি তাকে পুলিশ হেফাজতেই কাটাতে হয়েছিল।