পটুয়াখালী গলাচিপা উপজেলায় দরিদ্র ও অসচ্ছল কিশোরীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি শেষে বিনামূল্যে দেশি জাতের হাঁস ও ফাওয়ামী মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
গত রবিবার (২১ জুন) সকাল ১১টায় গলাচিপা ব্র্যাক অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩২ জন অসচ্ছল কিশোরীকে জনপ্রতি ৪৫ দিন বয়সী দেশি জাতের হাঁস২০টি ও ২০টি ফাওয়ামী মুরগির বাচ্চা দেয়া হয়েছে।একই সঙ্গে অংশ গ্রহণকারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ সহ নগত ২০০০/- দুই হাজার টাকা প্রদান করা হয়।
এসময় গলাচিপা ব্র্যাক এরিয়া ম্যানেজার (দাবি) কমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং
সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা অফিসার মুন্সি মো:ফারুক হোসেনের সঞ্চালনায় ব্র্যাক সংস্থার অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।#
মো: রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী
