রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ-সাবিলা আবারও একসঙ্গে

রাজ-সাবিলা আবারও একসঙ্গে

রাজ-সাবিলা আবারও একসঙ্গে

গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত তানিম নূরের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়। দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলা সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর।

তাদের রসায়ন এবং অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।

এরই মধ্যে নতুন খবর এসেছে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে রাজ ও সাবিলাকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাট্যনির্মাতা জোবায়ের ইবনে বকর নির্মাণ করতে যাচ্ছেন নতুন একটি সিনেমা। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য শরিফুল রাজ ও সাবিলা নূরের নাম আলোচনায় রয়েছে।

জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে কয়েকটি সফল সিনেমা প্রযোজনা করা একটি প্রতিষ্ঠানই নতুন এই প্রকল্পটির পেছনে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

তবে নির্মাতা জোবায়ের ইবনে বকর এখনই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন। তিনি বলেন, ‘সিনেমা নির্মাণ আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

অন্যদিকে শরিফুল রাজও বিষয়টি নিয়ে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন সিনেমার গল্প নিয়ে আলোচনা হয়। কিন্তু সব আলোচনা শেষ পর্যন্ত সিনেমায় রূপ নেয় না। তাই চূড়ান্ত হওয়ার আগে কিছু বলাটা ঠিক হবে না।’

এদিকে নতুন কাজ শুরুর আগে কিছুটা সময় নিজের জন্য রাখতে চান সাবিলা নূর। আগামী মাসের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিউইয়র্কে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন। ওই উৎসবে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’।

গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সাবিলা নূর। যদিও সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। অন্যদিকে এবারের ঈদে শরিফুল রাজ অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।