সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ম্যাচে তৈরি হলো উত্তেজনা

ম্যাচে তৈরি হলো উত্তেজনা

ম্যাচে তৈরি হলো উত্তেজনা

ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সকো। আমেরিকায় গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেওয়া হচ্ছে পানি পানের বিরতি।

অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের মতে, পানি পানের জন্য ম্যাচ বন্ধ রাখার কোনও দরকার নেই।

জাপান ম্যাচের পর তিনি বলেছেন, পানি পানের বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচই আমি দেখেছি। প্রতি বারই দেখেছি পানি পানের বিরতির সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ব্যাপারটা একেবারেই পছন্দ নয় আমার। যারা নিরপেক্ষ ভাবে টিভি দেখতে বসেছেন তাদের কাছেও ব্যাপারটা সুখকর নয়। যদি খুব গরম থাকে তাহলে পানি পানের বিরতি দেওয়া যেতেই পারে। তবে সব ম্যাচে এটার দরকার আছে বলে মনে হয় না। অনেকেই এটা নিয়ে কথা বলছে।

জাপান ম্যাচে ভ্যান ডাইক এবং ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করলেও দল জিততে পারেনি। এশিয়ার অন্যতম সেরা দেশের কাছে থমকে গিয়েছে নেদারল্যান্ডসের লড়াই। ড্রয়ের পর নিজের কৌশলে কোনও ত্রুটি খুঁজে পাননি কোচ রোনাল্ড কোম্যান। তিনি দোষ দিয়েছেন ফুটবলারদেরই।

কোম্যান বলেছেন, দুই প্রান্ত দিয়ে আক্রমণের সময় আমরা সমস্যায় পড়ছিলাম। যদি ম্যাচের দিকে তাকান, দুটো গোলের সময়েই আমরা ঠিক করে রক্ষণ করতে পারিনি। ফুটবল বেশ মজার খেলা। জাপান দ্বিতীয় গোলের পরেই রক্ষণ করা শুরু করেছিল। তার পরেও আমরা তৃতীয় গোল করার জায়গায় চলে গিয়েছিলাম। তাই যাদের নামিয়ে তাদের নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।

 

ফুটবল বিশ্বকাপ ২০২৬