সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হজ পালন শেষে দেশে ফেরা

হজ পালন শেষে দেশে ফেরা

হজ পালন শেষে দেশে ফেরা

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি:
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমিরে শরিয়ত মাহতাবে তরিকত শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার (মরহুম) পীর সাহেব হুজুরের ছোট ছাহেবজাদা, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হজরত মাওলানা  আবু বকর মোঃ হেদায়েত উল্লাহ্ খন্দকার। তাঁহার সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত, মুরিদান ও শুভানুধ্যায়ীরা।
দেশে ফেরার প্রাক্কালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিরে শরিয়ত, পীরে কামেল, শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা আ. ন. ম. সাইফুর রহমান খন্দকার, পীর সাহেব, মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ কুমিল্লা। আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুল্লাহ্ সরকার বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলার হাফেজ তানভীর আহম্মেদ আল হাবিবি ও ইয়াসিন আহম্মেদ আল হাবিবি প্রমুখ।  
দরবারের আশেকিন ও ভক্তবৃন্দরা জানান, মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকারের হজব্রত পালন ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন সমগ্র দরবারের অনুসারীদের জন্য আনন্দের সংবাদ। তাঁরা তাঁর নেক হায়াত, দ্বীনি খেদমতের আরও প্রসার এবং উম্মাহর কল্যাণে অব্যাহত ভূমিকার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।
এ সময় দরবার শরীফের খাদেম, মুরিদান ও শুভানুধ্যায়ীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকলেই আশা প্রকাশ করেন যে, হজের পবিত্র শিক্ষা ও আত্মিক প্রেরণা নিয়ে তিনি দ্বীনের খেদমতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আল্লাহ তায়ালা তাঁর হজ কবুল করুন এবং তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও বরকতময় জীবন দান করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।