সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় প্রতিযোগিতায় এনজেড আলিম মাদরাসা

জাতীয় প্রতিযোগিতায় এনজেড আলিম মাদরাসা

জাতীয় প্রতিযোগিতায় এনজেড আলিম মাদরাসা


এবার জেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এনজেড আলিম মাদরাসা। এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।
পটুয়াখালী জেলার আটটি উপজেলার মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সৃজনশীল ধারণা উপস্থাপন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে এনজেড আলিম মাদরাসা জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ) শারমিন সুলতানা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।#

রাকিবুল হাসান 
গলাচিপা পটুয়াখালী