সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ নাট্য নির্দেশক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েতের শুভ জন্মদিন

আজ নাট্য নির্দেশক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েতের শুভ জন্মদিন

আজ নাট্য নির্দেশক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েতের শুভ জন্মদিন

নিউজ ডেস্ক :

 


আজ ১৫ জুন—বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র গাজী রাকায়েত এর জন্মদিন। অভিনয়ের ভুবনে যার পদচারণা ছোটবেলার একটি মঞ্চ নাটক দিয়ে শুরু, সেই রাকায়েত আজ দেশের সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক।


১৯৬৬ সালের এই দিনে পুরান ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা আবদুল আউয়াল গাজী এবং মাতা বিলকিস বেগমের ঘরে বেড়ে ওঠা গাজী রাকায়েত গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। ১৯৯৩ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মাত্র ১২-১৩ বছর বয়সে পাড়ার নাটকে প্রথমবার বৃদ্ধের চরিত্রে অভিনয়। ১৯৮৮ সালে বুয়েটে ভর্তির পর নাটকের প্রতি আগ্রহ আরও গভীর হয়। এরপর যোগ দেন সৈয়দ মইদুল ইসলামের ‘ব্যতিক্রম থিয়েটার’-এ এবং পরে নাগরিক নাট্য সম্প্রদায়ে। সেখানে ‘রক্তকরবী’, ‘রথের রশি’, ‘গ্যালিলিও’, ‘নাট্যত্রয়ী’ প্রভৃতি নাটকে অভিনয় করে তিনি হয়ে ওঠেন মঞ্চের পরিচিত মুখ।

 

প্রথম টিভি নাটক ‘সংগীত পদযাত্রা’ (পরিচালনা: খ ম হারুন)। এরপর ‘একজন আয়নাল লস্কর’, ‘সাকিন’, ‘জন্মসূত্র’, ‘চিঠি’, ‘বৃষ্টি রাতের গল্প’, ‘সাম্প্রতিক একটি আত্মহত্যা’সহ বহু নাটকে অভিনয় করেন। পাশাপাশি নাট্যনির্দেশনাতেও রেখেছেন দক্ষতার পরিচয়।
তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘আহা’, ‘খেলাঘর’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘গেরিলা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘জোনাকীর আলো’—প্রতিটি ছবিতেই নিজস্ব অভিনয়ের স্বাক্ষর রেখেছেন।

 

তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্বোচ্চ ১৭টি বিভাগে পুরস্কার অর্জন করে এক অনন্য রেকর্ড গড়ে। তিনি নিজেই এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন।
এছাড়া ২০০৪ সালে ‘ঘুণ’ ও ২০০৫ সালে ‘জীবনমৃত’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

 

‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিজীবনে, প্রথম বিয়ে করেন অভিনেত্রী আফসানা মিমিকে (১৯৯৫), যা ১৯৯৬ সালে বিচ্ছেদে গড়ায়। ১৯৯৭ সালে বিয়ে করেন গাজী নায়রা শাহরিনকে।
বাংলা নাটক ও চলচ্চিত্রে শিল্পমান ও চিন্তার নতুন মাত্রা যুক্ত করায় গাজী রাকায়েত আজ সময়ের এক নির্ভরযোগ্য নাম।


এই গুণী মানুষের জন্মদিনে এন্টার টিভি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আরও অনেক সৃষ্টিশীল বছর কাটুক আপনার অভিনয় ও নির্মাণশৈলীতে। শুভ জন্মদিন গাজী রাকায়েত।