সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিখোঁজ দুই কিশোর উদ্ধার!

নিখোঁজ দুই কিশোর উদ্ধার!

নিখোঁজ দুই কিশোর উদ্ধার!

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ হওয়ার একদিন পর দুই কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ। পরে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হাকিম তার ছেলে মো. তুহিন মিয়া এবং তুহিনের বন্ধু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়গ্রাম এলাকার মো. রাফিউল ইসলাম (১২) নিখোঁজ হওয়ার ঘটনায় ঘোড়াঘাট থানায় ১৪ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৮৪) দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুন সকাল আনুমানিক ১০টার দিকে দুই কিশোর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. সাইফুল আলম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ১৫ জুন ঘোড়াঘাট পৌর এলাকার কুণ্ডু মার্কেট সংলগ্ন গাইবান্ধা মোড় এলাকা থেকে দুই কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই মো. সাইফুল আলম এবং এসআই ওয়াজিদ উল্লাহ সিদ্দিক অংশ নেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।