অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন (সোমবার) সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক কমিটি’ (সানাক) এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এবারের প্রচারণার মূলভাব ছিল—‘শিশুশ্রমকে লাল কার্ড দেখান’। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বিশেষভাবে বর্জ্য ব্যবস্থাপনা খাতে ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের নির্মূল করার জোর দাবি জানান। তারা উল্লেখ করেন, শিশুশ্রম বন্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার থাকা সত্ত্বেও বর্জ্য সংগ্রহ ও বাছাইয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে এখনও এটি ব্যাপকভাবে বিদ্যমান।
খাগড়াছড়ি জেলা সনাকের কো-অর্ডিনেটর মোঃ নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ শহীদ উল্লাহ। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক ধারণা পত্র পাঠ করেন মোঃ জাহিদুল আলম ও মুনিরা আক্তার।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা 'ব্র্যাক'-এর প্রতিনিধি গোলাম মোস্তফা, 'জাবারাং'-এর প্রতিনিধি উত্তলা ত্রিপুরাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
বক্তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে প্রশাসন ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান।
